দরপতনের শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

দরপতনের শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় দুই টাকা ৪০ পয়সা বা তিন দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ডিএসইর দরপতন তালিকার প্রথম স্থানে অবস্থান করছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর এদিন ৫০ পয়সা বা দুই দশমিক ২৪ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে দুই দশমিক ছয় শতাংশ।

সোমবার ডিএসইতে দরপতন তালিকার শীর্ষ দশে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, ওরিয়ন ইনফিউশন, মেট্রো স্পিনিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading