‘খোলামেলা’ পোশাক, ট্রলের মুখে দিশা

‘খোলামেলা’ পোশাক, ট্রলের মুখে দিশা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ০৯:০০

কয়েকদিন হলো রাজস্থানের সূর্যগড় দুর্গে বিয়ে করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। সেখান থেকে ফিরে গত রবিবার মুম্বাইতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করেন তারা। সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল বলিউড তারকাদের।

অন্য অনেকের মতো সেখানে গিয়েছিলেন দিশা পাটানি। অনুষ্ঠানে নিজের একটি ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। তারপর থেকে নেটিজেনদের ট্রলের মুখে পড়েন এ নায়িকা। তার পরনের পোশাক দেখে তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ।

সি-গ্রিন টপ আর স্কার্ট পরে অনুষ্ঠানে গিয়েছিলেন দিশা। স্কার্টের একটি দিক উরুর উপরাংশ পর্যন্ত কাটা। এতেই আপত্তি রয়েছে নেটিজেনদের একাংশের। তাদের দাবি, অভিনেত্রী নিজেও পোশাক সামলাতে পারছেন না। এক হাত দিয়ে কাটা অংশ ঢেকে আসতে দেখা যায় তাকে।

সমালোচকদের মতে, কোনো বিয়ের রিসেপশনে পরার মতো পোশাক এটি নয়। কোনো ক্লাবে পরে যাওয়া যেতে পারে। এরপরও উরফিকে পোশাকের জন্য গালিগালাজ করা হয়।

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা। তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগি’, সালমান খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। কিন্তু বলিউডে এখনও সেভাবে সাফল্য পাননি। শোনা যায়, টাইগারের সঙ্গে তার প্রেমের সম্পর্কও শেষ। এখন নতুন করে নিজেকে খুজে পাওয়ার চেষ্টায় এ নায়িকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading