রেল খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেওয়া হয়েছে : রেলমন্ত্রী

রেল খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেওয়া হয়েছে : রেলমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রেলওয়ের উন্নয়নে কাজ হচ্ছে। রেল ব্যবস্থার উন্নয়নে সরকার ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছে। ঐতিহ্যগতভাবে আমরা একটি রুগ্ণ, ভঙ্গুর রেল ব্যবস্থা পেয়েছি, সেখান থেকে রেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রেল ভবনে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরামর্শক সেবা দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ছয়টি যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘এই চুক্তির মেয়াদ ৩০ মাস। কিন্তু আমাদের সরকারের মেয়াদ এক বছরেরও কম আছে। আমরা ঐতিহ্যগতভাবে রেল ব্যবস্থা পেয়েছি। আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০৪৫ সাল পর্যন্ত স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

নূরুল ইসলাম সুজন বলেন, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সারা দেশকে একগেজে রূপান্তর করার। এ লক্ষ্যে সব মিটারগেজ পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তর করা হবে।

কনসালটেন্স সার্ভিসের বিষয়ে রেলমন্ত্রী বলেন, আমাদের যেসব কর্মকর্তা চাকরি থেকে চলে যাচ্ছেন তাদের সমন্বয়ে নিজস্ব কনসালটেন্সি ফার্ম গড়ে তোলার লক্ষ্যে রেলওয়ে কাজ করছে। এর দ্বারা দেশের নিজস্ব সক্ষমতা গড়ে উঠবে, পাশাপাশি দেশের অর্থ বাঁচবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading