বায়ুদূষণের শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা

বায়ুদূষণের শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

ঢাকার বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ২১৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। আর এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, স্কোর ১৭৪।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রকাশিত ওই তালিকায় দেখা যায়, সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে আটটি-ই এশিয়ার। ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ১৭২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইতালির মিলান।

এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ইন্ডিয়ার দিল্লি, মুম্বাই, চীনের উহান, মঙ্গোলিয়ার উলানবাটর এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ছয়টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ৯৮টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। তবে বুধবার ওই স্তরে নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading