ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদে ১৮ জনের নাম প্রস্তাব

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের মেয়াদ। এরইমধ্যে ছয় স্বতন্ত্র পরিচালক পদে সাবেক আমলা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ ১৮ ব্যক্তির নাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রস্তাব করেছে ডিএসই। প্রস্তাবিত নামের তালিকায় পর্ষদের চার পরিচালকেরও নাম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএসইসিতে পাঠানো নামের তালিকার মধ্যে বর্তমান পর্ষদে থাকা চারজন হলেন- ডিএসইর বর্তমান চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালমা নাসরীন, এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ এবং বুয়েটের শিল্প উৎপাদন প্রকৌশল বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. মাসুদ।

নতুন তালিকায় যুক্ত হওয়া সদস্যরা হলেন- বিআইবিএম এর ফ্যাকাল্টি ও বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া, বিটিআরসির বর্ণালী বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শহিদুল আলম, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সৈয়দ-উজ-জামান খান (পিএইচডি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ।

টোকা কালি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিসিআই’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সহ-সভাপতি আব্দুল মোমেন, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) রুবাবা দৌলা, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান আফজাল হোসেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন’র নিউজ এডিটর শাহনাজ শারমিন রিনভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মো. হাসান বাবু, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটের পার্টনার নাজিয়া কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. রাশেদা আখতার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, ডিএসইর সাবেক পরিচালক ও এম/এস. জেনেটিকা’র চেয়ারম্যান ড. মনোয়ারা হাকিম আলী এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট শায়লা ফেরদৌস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading