প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে দ্বি-পাক্ষিক নানা ইস্যু নিয়ে কথা হয় তাদের।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেসের সঙ্গে বৈঠক করেন ডেরেক শোলে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন শোলে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের।

আমেরিকান এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই দিনের সফর শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে ডেরেক শোলের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading