লেনদেনের শীর্ষে সোনালী পেপার

লেনদেনের শীর্ষে সোনালী পেপার

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১০ প্রতিষ্ঠানের ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইতে সোনালী পেপারের ৩৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২২ কোটি ০৩ লাখ টাকার শেয়ার, আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের ২০ কোটি ০৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, বিডি ল্যাম্পস, সি পার্ল বিচ হোটেল, এপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড এবং ওরিয়ন ইনফিউশন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading