ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল পড়ল খালে

ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল পড়ল খালে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে।

ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিজিপিওয়াইয়ের মাস্টার আবদুল মালেক বলেন, ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে গিয়ে তেল পড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading