ব্লক মার্কেটে ঢাকা ইন্সুরেন্সের আধিপত্য
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারের ব্লকে মোট ৪৯টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে।
কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৫৮ হাজার ৬৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ব্লকে সর্বোচ্চ শেয়ার লেনদেন করেছে ঢাকা ইন্সুরেন্স। আজ কোম্পানিটি চার কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লকে শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে দুই কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার। আর দুই কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, আলহাজ টেক্সটাইল, রংপুর ডেইরি, সি পার্ল হোটেল এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ইউডি/এ

