লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৫ লাখ টাকার। ফলে লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে কোম্পানিটি।

আজ ডিএসইর লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামক ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর ১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, মুন্নু সিরামিক, জেমিনি সী ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading