২৭ ফেব্রুয়ারি আইপিডিসির বোর্ড সভা
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আগামী ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর, ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/এ

