ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ৯১ কোটি টাকা
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৯১ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২২৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২২ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এদিন সিএসইতে ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

