গুলশানের আগুন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি

গুলশানের আগুন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

রাজধানীর গুলশান-২ নম্বরের ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা তদন্তে ইতোমধ্যে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তদন্ত কমিটির প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে থাকবেন- উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), সহকারী পরিচালক ঢাকা, গুলশান জোনের উপসহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। আগুন লাগার কারণসহ নানান দিক প্রতিবেদনে উঠে আসবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, ‘অবহেলাজনিত কারণে মানুষের মৃত্যু ঘটানোর দায়ে আমরা মামলা নেব। তদন্ত কমিটি গঠন করা হবে। আইন অনুযায়ী যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া পুলিশ, সিটি করপোরেশন ও রাজউকের পক্ষ থেকেও আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading