এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫

চলতি ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল সারাদেশে শুরু হতে যাচ্ছে এ বছরের এসএসসি পরীক্ষা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করেছে।

এবার ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ২৩ মে। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বছরের মতো এবারও পুনর্বিন্যাস করা সিলেবাসেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে।

এবার বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথম পত্র ৩০ এপ্রিল; বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র ০২ মে; ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ০৩ মে ও ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র ০৭ মে; গণিত (আবশ্যিক) ০৯ মে; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১০ মে; ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের পরীক্ষা হবে ১১ মে।

পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং ১৪ মে; গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) ১৫ মে; রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ ১৬ মে; ভূগোল ও পরিবেশ ১৭ মে; জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি ১৮ মে; বিজ্ঞান ও উচ্চতর গণিত ২১ মে; হিসাববিজ্ঞান ২২ মে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে ২৩ মে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading