সূচকের পতন, বেড়েছে লেনদেন

সূচকের পতন, বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে ৪১ কোটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ২১৮ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএসইএস’ সূচক দুই পয়েন্ট কমে যথাক্রমে ২২২১ ও ১৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪১ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসইতে মোট ২৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৪ কোম্পানির। দরপতন হয়েছে ১৪২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১ প্রতিষ্ঠানের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading