দর পতনের শীর্ষে জেনারেল ইন্সুরেন্স

দর পতনের শীর্ষে জেনারেল ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দরপতনের শীর্ষে ছিল বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর পাঁচ টাকা ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস- রোববার বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬০ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে পাঁচ টাকা ৯০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এই তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭.৪২ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.০৭ শতাংশ, আইটি কনসালটান্টসের ৩.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৬ শতাংশ, সোনালী পেপারের ৩.৬১ শতাংশ, নাভানা ফার্মার ৩.৪৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৩৮ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.২২ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ২.৬২ শতাংশ দর কমেছে।

আজ লেনদেনে অংশ নেওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, ১৪৪ টির কমেছে এবং ১৪১টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading