ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আজিমপুরে কবর জিয়ারত করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, যুবলের সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সেলিম রেজা হাবিব, নাজিম উদ্দিন আলম, হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিক সিকদার, রফিকুল আলম মজনু, অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading