বজ্রবৃষ্টির শঙ্কা

বজ্রবৃষ্টির শঙ্কা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে গরম। এছাড়া দেশের তিন বিভাগ ও এক জেলায় বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা বেড়েছে। এছাড়া এখন প্রায় সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading