রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
গ্যাস

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

রাজধানীর কিছু এলাকায় আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের কারণে বুধবার (২২ ফেব্রুয়ারি) কচুক্ষেত, গলফ ক্লাবের পশ্চিম পার্শ্ব, ক্যান্টনমেন্টের ভেতর ১-১১ নম্বর রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading