বজ্রসহ বৃষ্টির আভাস

বজ্রসহ বৃষ্টির আভাস

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে দেশের দুই বিভাগ ও দুই জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যদিও এখন রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে, দিনে পুরোপুরি গরম অনুভূত হচ্ছে। এর মধ্যেই আকাশে বেড়েছে মেঘের আনাগোনা। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বজ্র-বৃষ্টির সম্ভাবনা। এদিন সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা রয়েছে। দিনাজপুরসহ কোনো কোনো অঞ্চলে সকালে দেখা গেছে ঘণকুয়াশাও।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ২১ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে বলেও জানান তরিফুল নেওয়াজ কবির।

আজ (২২ ফেব্রুয়ারি) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিটে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading