শেয়ারবাজারে লেনদেন ২০০ কোটির ঘরে

শেয়ারবাজারে লেনদেন ২০০ কোটির ঘরে

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমে ২০০ কোটির ঘরে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ শূন্য দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫৯ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২২১ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ২৫৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের তুলনায় ৬৯ কোটি ০৯ লাখ টাকা কম। গত ২২ ফেব্রুয়ারি ডিএসইতে ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading