ডায়ানার লেখা চিঠি বিক্রি হলো কোটি টাকায়

ডায়ানার লেখা চিঠি বিক্রি হলো কোটি টাকায়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

প্রিন্সেস ডায়ানার লেখা একটি চিঠি প্রায় এক কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড) নিলামে বিক্রি হয়েছে।

প্রিন্স (বর্তমানে রাজা) চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ডায়ানা চিঠিটি সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে ওই চিঠি পাঠিয়েছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, সুজি ও তারেক কাশেম গত ২৫ বছর ধরে এই চিঠিটি সযত্নে রেখেছিলেন। সম্প্রতি তারা নিলামে এই চিঠি বিক্রি করেছেন। চিঠি বিক্রির টাকা ডায়ানার দাতব্য প্রতিষ্ঠানে দান করেন সুজি ও তারেক কাশেম।

এর আগে, নিউইয়র্কে একটি নিলামে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন ছয় লাখ ডলারে বিক্রি হয়েছিল। বেগুনি রঙের এই গাউনটির দাম বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি।

প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। তিনি সর্বশেষ এটি একটি ভ্যানিটি ফেয়ার ফটোশুটে পরেছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading