দেড় ঘন্টায় লেনদেন ৮৮ কোটি

দেড় ঘন্টায় লেনদেন ৮৮ কোটি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৮৮ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৪ ও ২২১৭ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮ টির,কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ৮৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading