আদানির আরও পতন

আদানির আরও পতন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ক্রমশই নিচের দিকে নামছেন গৌতম আদানি। এবার প্রথম ২৫ জনের বাইরে চলে গেলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি এক রিপোর্ট পেশ করেছে আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এতে বলা হয়, কারসাজি করে শেয়ারের দাম বাড়িয়েছেন আদানি। এভাবে অবৈধ পথে ধনকুবের হয়েছেন তিনি। তার ‘অধঃপতনের’ বড় কারণ এটিই।

বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রভাবশালী আমেরিকান সাময়িকী ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর তালিকায় দেখা যায়, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ২৬ নম্বরে রয়েছেন আদানি। তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য চার হাজার ৩৪০ কোটি ডলার।

তবে ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে দেখা যায়, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে আছেন আদানির। তার মোট সম্পদের আনুমানিক মূল্য ৪ হাজার ২৭০ কোটি ডলার।

গত ২৫ জানুয়ারি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থান দখল করেন আদানি। ওই দিন তার সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার।

এরপরই হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়। এতে আদানির বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে সংস্থাটি। যার জেরে তার গ্রুপের শেয়ার দরের পতন শুরু হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading