২ সপ্তাহে গমের দাম সর্বনিম্ন

২ সপ্তাহে গমের দাম সর্বনিম্ন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গমের দাম সামান্য বেড়েছে। তবে এখনও গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে রয়েছে খাদ্যপণ্যটির মূল্য।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, কৃষ্ণসাগর অঞ্চল থেকে গম কিনতে দরপত্র আহ্বান করেছে বিশ্বের শীর্ষ আমদানিকারক মিশর। তাদের সঙ্গে আরও কয়েকটি দেশ সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে।

ফলে রাশিয়া ও ইউক্রেন সমঝোতার ভিত্তিতে খাদ্যশস্যটির রপ্তানি বাড়াতে পারে বলে আশা সঞ্চার হয়েছে। সেই সঙ্গে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে দর নিম্নমুখী হয়েছে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কৃষি কৌশলের পরিচালক টবিন গোরে বলেন, আবারও ক্রেতা খুঁজে পেয়েছে বাজার। ফলে গমের দাম কমেছে।

এদিন সিবিওটিতে গমের দর বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৭ ডলার ৫২ সেন্টে। আগের কার্যদিবসে যার দাম ছিল ৭ ডলার ৪৬ সেন্ট। গত ৭ ফেব্রুয়ারির পর যা সবচেয়ে কম।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading