গ্রামীণফোনের লেনদেন বন্ধ রোববার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হয়।
রেকর্ড ডেটের পর আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানির লেনদেন চালু হবে।
ইউডি/এ

