লেনদেনের শীর্ষে শিপিং করপোরেশন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
আজ কোম্পানিটির ২৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার টাকার।
১১ কোটি ৬৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিকস, আমরা নেটওয়ার্কস, রূপালী লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
ইউডি/এ

