ব্লক মার্কেটে তিন কোম্পানির ১৩ কোটি টাকার বেশি লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।

এসব কোম্পানির মোট ৩২ কোটি ৭৮ লাখ পাঁচ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, সি পার্ল হোটেল এবং স্কয়ার ফার্মা। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ বেক্সিমকো ফার্মার চার কোটি ৮৩ লাখ ৩৬ হাজার, সি পার্ল হোটেলের চার কোটি ৪৭ লাখ ৮৫ হাজার এবং স্কয়ার ফার্মার তিন কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যালের ৩ কোটি ৭৭ হাজার ৯২ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের দুই কোটি ৭৮ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুই কোটি ২১ লাখ আট হাজার, বিকন ফার্মার এক কোটি ৯৮ লাখ ৬৮ হাজার, মেট্রো স্পিনিংয়ের এক কোটি ৫১ লাখ ৫৭ হাজার, মেট্রো স্পিনিংয়ের এক কোটি ২১ লাখ ৭১ হাজার, আলহাজ টেক্সটাইলের ৯৮ লাখ ৭১ হাজার এবং গ্রামীনফোনের ৬৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading