দর পতনের শীর্ষে মেট্রো স্পিনিং

দর পতনের শীর্ষে মেট্রো স্পিনিং

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দর বেড়েছে, ১৫২টির কমেছে এবং ১৫৪টির অপরিবর্তিত রয়েছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেট্রো স্পিনিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার মেট্রো স্পিনিং লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৭০ পয়সা।

আজ কোম্পানিটির শেয়ার দর দুই টাকা ৬০ পয়সা বা ৬.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ৬.০৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫.৫১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.৪২ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৪.১৬ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৫৬ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.৫০ শতাংশ, কহিনুর কেমিক্যালসের ৩.৪৭ শতাংশ, নাভানা ফার্মার ৩.৩৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩.২৮ শতাংশ দর কমেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading