মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে: ওবায়দুল কাদের

মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে: ওবায়দুল কাদের
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

নতুন প্রজন্মের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। সন্ত্রাস-দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যারা বেশি দুর্নীতিবাজ তারাই নীতির কথা বেশি বলে। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।’

শহীদ মিনারে বিএনপিই প্রথমে রক্ত ঝরিয়েছে দাবি করে তিনি বলেন, ‘তারা এদেশে জন্ম দিয়েছে আগুন সন্ত্রাসের। তারা এখন সন্ত্রাসের কথা বলছে। তারা রেল-বাসে মানুষ পুড়িয়ে মেরেছে। সন্ত্রাস কী তা তাদের থেকে বেশি কেউ জানে না। এদেরকে চিহ্নিত করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও জীবন ঝুঁকিতে রয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন তিনি।’

আয়োজক সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুসহ শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading