বড় দরপতন, টপটেন গেইনার তালিকা অসম্পূর্ণ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে অর্ধশত কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে দর অপরিবর্তিত রয়েছে আরও বেশি কোম্পানির। ফলে এদিন ডিএসই’র টপেটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৯টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।

এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪০ পয়সা বা এক দশমিক ০২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। আর শূন্য দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, বার্জার পেইন্টস, ন্যাশনাল টি ও বিডি ল্যাম্পস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading