অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে আগুন
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫
রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।
অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। তবে এতে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।
ইউডি/এ

