সপ্তাহজুড়ে লেনদেন কমেছে এক হাজার কোটি টাকা

সপ্তাহজুড়ে লেনদেন কমেছে এক হাজার কোটি টাকা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

বিদায়ী সপ্তাহে (১৯ ফেব্রুয়ারি-২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেন কমেছে এক কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে মাত্র চার কর্মদিবস লেনদেন হয়েছে। এতে এক হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার ৩০৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৮৩৯ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে এক হাজার ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৫৩৪ টাকা বা ৪৮ দশমিক ২৫ শতাংশ।

লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও কমেছে এক হাজার ৬২১ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৭৯২ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ১৪৮ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ০৯ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ২০৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে দুই দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ১০ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি। এর মধ্যে ১৮২টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৫টির, বিপরীতে কমেছে ১৫৩ কোম্পানির শেয়ারদর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading