কয়েলের আগুনে পুড়ে মরলো কৃষকের ৪ গরু

কয়েলের আগুনে পুড়ে মরলো কৃষকের ৪ গরু

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

নাটোরের নলডাঙ্গায় হারুন অর রশীদ নামে এক কৃষকের চারটি গরু কয়েলের আগুনে পুড়ে মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হারুন অর রশীদ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে ইউপি মেম্বার এসএম আমজাদ হোসেন মন্টু ও স্থানীয়রা জানান, ওই গোয়াল ঘরে একটি গাভী, দুটি গরু ও একটি বাছুরসহ ৪টি গরু ছিল। ভোরের দিকে মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের লোকজন। কিন্তু মুহূর্তেই গোয়াল ঘরে থাকা চারটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

পরে অনেক চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading