লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৬ ফেব্রুয়ারি) শাইনপুকুর সিরামিকসের সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৭ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকার। আর ১৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, আলহাজ টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে চারটির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading