দর বৃদ্ধির শীর্ষে আলহাজ টেক্সটাইল
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে চারটির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে, ১৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার আলহাজ টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা। আজ (২৬ ফেব্রুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৫ টাকা ৪০ পয়সা।
আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা বা ৬.২২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সুয়ের ০.৬০ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ০.৩৮ শতাংশ, এবং রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ০.৩২ শতাংশ দর বেড়েছে।
ইউডি/এ

