‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে আজ ফের শীর্ষে ঢাকা

‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে আজ ফের শীর্ষে ঢাকা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

ঢাকার বাতাসের মান আজ ‘খুব অস্বাস্থ্যকর’। একইসঙ্গে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২২০। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া তালিকায় ১৯৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্ডিয়ার রাজধানী দিল্লি। ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের বেইজিং। স্কোর ১৭৮ নিয়ে চতুর্থ অবস্থানে ইন্ডিয়ার আরেক শহর মুম্বাই।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading