লেনদেনের শীর্ষে শিপিং কর্পোরেশন
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২২ লাখ ৪৮ হাজার ১১৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৮ কোটি ৭৭ লাখ টাকা।
আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।
সোমবার লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে, এডিএন টেলিকমের ১১ কোটি ৪৫ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৯৯ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১০ কোটি ১৭ লাখ, মুন্নু অ্যাগ্রোর আট কোটি ৯২ লাখ, জেমিনি সি ফুডের আট কোটি পাঁচ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের সাত কোটি ৭৩ লাখ এবং আল-হাজ্ব টেক্সটাইলের ছয় কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

