সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে বেড়েছে লেনদেনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ১৯৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে অপর দুই সূচক ‘ডিএস-৩০’ পাঁচ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক চার পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচক দু’টি যথাক্রমে ১৩৫৬ ও ২২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading