র‍্যাগিংয়ের বিরুদ্ধে জবি ছাত্রলীগের সমাবেশ

র‍্যাগিংয়ের বিরুদ্ধে জবি ছাত্রলীগের সমাবেশ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সমাবেশ ও পদযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সোমবার (২৭ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী প্রচারণা করে শাখা ছাত্রলীগ। এ সময় পদযাত্রা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নেতাকর্মীদের হাতে ‘স্টপ র‍্যাংগিং, উই আর ওয়াচিং ইউ’, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিংকে না বলুন’, ‘শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের অধিকার’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড লক্ষ্য করা যায়।

র‍্যাগিং নিয়ে জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ক্যাম্পাস র‍্যাগিং এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে র‍্যাগিং মুক্ত স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়তে মাঠে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।’

সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে স্মার্ট বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। এই লক্ষ্যে বাংলাদেশে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে বাংলাদেশ ছাত্রলীগ নিরন্তর কাজ করে যাচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading