ইউনিলিভারের বোর্ড সভার তারিখ পরিবর্তন
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজুমার কেয়ার বিডির বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামী ০১ মার্চ এর পরিবর্তে ০৯ মার্চ বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ইউডি/এ

