কৃষিক্ষেত্রে ব্যর্থতা দেখতে চান না কিম

কৃষিক্ষেত্রে ব্যর্থতা দেখতে চান না কিম
‘খাদ্য সংকটের কারণে দেশটিতে একজনের মৃত্যু হয়েছে।’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির নেতা এমন এক সময় এ নির্দেশনা দিয়েছেন যখন বিশ্বজুড়ে খাদ্য সংকট চলছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কোরিয়ার সেন্ট্রারাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম জং উন দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো এক বৈঠকে খাদ্যশষ্য উৎপাদন এবং লক্ষ্যমাত্রা অর্জনে নির্দেশনা প্রদান করেন। এছাড়া কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কৃষিক্ষেত্রে কোনো ব্যর্থতা দেখতে চান না কিম।

তিনি বলেন, দৃঢ় নেতৃত্বে কোনো কিছু অসম্ভব নয়। সব কিছুই সম্ভব। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তিনি কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে চান।

পরিবারের তৃতীয় প্রজন্মের ব্যক্তি হিসেবে উত্তর কোরিয়ার দায়িত্ব পালন করছেন কিম জং উন।

পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী বলেন, ‘ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে উত্তর কোরিয়া।’

এক রিপোর্টের বরাদ দিয়ে তিনি আরও বলেন, ‘খাদ্য সংকটের কারণে দেশটিতে একজনের মৃত্যু হয়েছে।’

গত মাসে আমেরিকাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ৩৮ নর্থ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় ২০২০-২১ মৌসুমে যে ফসল উৎপাদন হয়েছে তা দিয়ে দেশটি ন্যূনতম মানবিক চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading