সূচকের উত্থান, লেনদেন বেড়েছে ১৫৯ কোটি টাকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসই সব সূচকই বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ তিন পয়েন্ট ও ‘ডিএসই-৩০’ দুই পয়েন্ট বেড়েছে। সূচক দুটি যথাক্রমে ১৩৫৯ ও ২২২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের হয়েছে ৪২০ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকার। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেনের হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকা।

অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৯৩ লাখ টাকার বেশি।

মঙ্গলবার ডিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading