মিঠামইন সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

মিঠামইন সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:২৮

কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইনে আওয়ামী লীগের সুধী সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে তিনি সমাবেশে পৌঁছান।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তিনি।

সোমবার বিকেল থেকেই সুধী সমাবেশস্থলে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা। সকাল থেকেই মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে কিশোরগঞ্জের ১৩ উপজেলাসহ আশপাশের সব জেলা থেকে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

নৌকা, লঞ্চ, মোটরসাইকেল, বাস, পিকাপ লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে এখনও জনসভায় আসছেন অনেকে।

রাষ্ট্রপতির ছোট ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশস্থলে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

সমাবেশ সঞ্চালনা করছেন রাষ্ট্রপতির ভাগ্নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading