ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫০ কোটি ১১ লাখ চার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, ঢাকা ইন্সুরেন্স, সি পার্ল হোটেল এবং বেক্সিমকো গ্রীন শুকুক। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫২ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ আইপিডিসি ফাইন্যান্সের আট কোটি ৪০ লাখ ২৩ হাজার, ঢাকা ইন্সুরেন্সের ছয় কোটি ৯৩ লাখ ৪৭ হাজার, সি পার্ল হোটেলের ছয় কোটি ৭৫ লাখ ৫২ হাজার এবং বেক্সিমকো গ্রীন শুকুকের চার কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের দুই কোটি ৯৭ লাখ ৮০ হাজার, এডিএন টেলিকমের দুই কোটি ৮৪ লাখ ৭৮ হাজার, গ্রামীণফোনের দুই কোটি ৫৭ হাজার ৯৭ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের দুই কোটি চার লাখ ১০ হাজার, স্কয়ার ফার্মার এক কোটি ৭৪ লাখ ৩৭ হাজার এবং রিলায়্যান্স ইন্সুরেন্স লিমিটেডের এক কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

