দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ২১৭ কোটি টাকা

দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ২১৭ কোটি টাকা

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১২:১০

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। একই সঙ্গে ডিএসই’র লেনদেন শুরুর দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ২১৭ কোটি টাকার বেশি শেয়ার।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০১ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৩২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দুই পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক এক পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬২ ও ২২২২ পয়েন্টে অবস্থান করছে।

এসময় ডিএসইতে ২১৭ কোটি আট লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩১টি কোম্পানির শেয়ারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading