নাম পরিবর্তন ও মূলধন বাড়াবে সাউথবাংলা ব্যাংক
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথবাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সাউথবাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংকের পরিবর্তে ‘এসবিএসি ব্যাংক পিএলসি’ নাম রাখবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ কারণে কোম্পানিটির সংঘস্বারকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়াবে। ব্যাংকটি এক হাজার কোটি টাকা থেকে দুই হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।
সাউথবাংলা ব্যাংক রেকর্ড ডেট এবং সভা সংক্রান্ত তথ্য পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।
ইউডি/এ

