জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১২:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৮৬ ডেসিমেল জমি কিনবে। এতে মোট দুই কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। এই জমি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত। কোম্পানিটির বিস্কুট এবং কনফেকশনারি ইউনিটের পিছনে অবস্থিত।
এছাড়া, রেজিস্ট্রেশন চার্জ ও অন্যান্য খরচসহ কোম্পানিটির আরও ২৮ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা ব্যয় হবে।
ইউডি/এ

