জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের অভাব ছিল : র‍্যাবপ্রধান

জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের অভাব ছিল : র‍্যাবপ্রধান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ‘দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকেও এককভাবে বলি না, তাদের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল। এখানে সমন্বয়ের কোথাও অভাব ছিল।’

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, ‘সমন্বয়ের অভাব থাকার কারণে ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল বা যখন তারা রওনা করেছে তখন যে তথ্য জানানোর কথা ছিল সেই জায়গাগুলোতে অভাব ছিল।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা সামনে নিশ্চিত থাকতে পারেন, আমরা সামনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা চাইব আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading