ডিএসইর পিই রেশিও অপরিবর্তিত

ডিএসইর পিই রেশিও অপরিবর্তিত

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩২ পয়েন্টে। গেল সপ্তাহেও ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩২ পয়েন্ট।

খাতভিত্তিক পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৭৬ পয়েন্টে, সিমেন্ট খাতে -১৭৩৪.৭২ পয়েন্ট, সিরামিকস খাতে ৪১.৬৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৭.৮২ পয়েন্ট, খাদ্য খাতে ১৯.৯৯ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৯.২৩ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫.০৫ পয়েন্ট, জীবনবীমা খাতে ৭৩.৭০ শতাংশ, আইটি খাতে ৩১.১৮ পয়েন্ট, বিবিধ খাতে ২০.৫৩ পয়েন্ট, আর্থিক খাতে ৩৫.৬২ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১৮.১৯ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২০.৪০ পয়েন্ট, ট্যানারি খাতে ৫০.১৮ পয়েন্ট এবং টেলিকমিউনিকেশন খাতে ১৬.৯২ পয়েন্টে অবস্থান করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading